• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান শুরু

জয়পুরহাট, ১০ ডিসেম্বর ।। জয়পুরহাটে চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের নতুনহাট সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুনিরুল ইসলাম প্রমুখ।

এবার সরকারিভাবে জেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি কেজি দরে মোট ৮ হাজার ১৫ মেট্রিক টন ধান কেনা হবে। আগামী ২৮ ফের্রুয়ারী পর্যন্ত ধান সংগ্রহ চলবে। এতে অবশিষ্ট ধানের খোলাবাজার মূল্য সহনশীল থাকবে বলে আশা করছে জেলা খাদ্য বিভাগ।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬ লাখ মেট্রিকটন। বর্তমানে খোলা বাজারে মণপ্রতি মোটা ধান ৬২০ থেকে ৬৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর চিকন ধানের দাম ৬৭০ থেকে ৬৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ