• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৩১ ডিসেম্বর জেএসসি-পিইসির ফল প্রকাশ

সিসি ডেস্ক, ১১ ডিসেম্বর ।। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বছরের শেষ দিন, অর্থাৎ ৩১ ডিসেম্বর।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩১ ডিসেম্বরে ফল প্রকাশের নীতিগত সিদ্ধান্তের কথা জানা গেছে। তবে বিষয়টি এখনও লিখিতভাবে মন্ত্রণালয়কে জানানো হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সো. সোহরাব হোসেন জানান, আমরা ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য তারিখ চেয়েছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩১ ডিসেম্বরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মন্ত্রণালয়কে এখনও লিখিতভাবে এ তারিখের ব্যাপারে জানানো হয়নি।

চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। বিদেশের ৯টিসহ দেশের ২ হাজার ৯০৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। জেএসসিতে ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের, আর জেডিসিতে হয় ১০ বিষয়ে পরীক্ষা।

আর ১৭ নভেম্বর শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ