• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কেরানীগঞ্জের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৯

সিসি ডেস্ক, ১২ ডিসেম্বর।। ঢাকার কেরাণীগঞ্জের হরিতলায় প্রাইমেক্স পেট প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ শ্রমিক মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। এছাড়া, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন দগ্ধ আরো ২৫ জন। তাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। স্থানীয়রা বলছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। তবে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

বিকেল পৌনে চারটার দিকে প্রাইমেক্সের কারখানায় পর পর তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পায় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে লাগে আগুন। সাথে সাথেই কারখানা থেকে দৌড়ে বের হয়ে আসতে থাকেন শ্রমিকরা।

খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে বিশাল কারখানার পুরোটাই পুড়ে ছাই। দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া গুরুতর দগ্ধদের পাঠানো হয় ঢাকা মেডেকেলে।
স্থানীয়রা জানিয়েছেন, এক বছরে অন্তত চার বার আগুন লাগে কারখানাটিতে। সেখানে কোন অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কোম্পানির মালিক নজরুল ইসলাম ও কর্মকর্তা কাউকেই দুর্ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এদিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি শ্রমিকদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এদের প্রায় সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদের চিকিৎসায় বৃহস্পতিবার মেডিকেল বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ