• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতে বাংলাদেশি দূতের গাড়িতে হামলা

সিসি নিউজ, ১৩ ডিসেম্বর ।। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশের একজন সহকারী হাইকমিশনারের গাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার বিমানবন্দর থেকে নগরীতে যাওয়ার সময়বাংলাদেশের সহকারী হাইকমিশনারকে বহনকারী গাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী গুয়াহাটি হাইকমিশন থেকে প্রায় ৩০ গজ দূরে দুটি সাইন পোস্ট ভেঙে ফেলে।

এদিকে সন্ধ্যায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান ভারতী হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে প্রতিবাদ জানান। রিভা গাঙ্গুলির মাধ্যমে তিনি ভারত সরকারকে হাইকমিশনের কর্মী ও সম্পত্তি রক্ষার জন্য অনুরোধ জানান।

ভারতী হাইকমিশনার রিভা গাঙ্গুলি আশ্বাস দেন যে, অবিলম্বে গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের চ্যান্সারি ও আবাসনের জায়গায় নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত সরকার সতর্ক রয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরো জানান, ভারতীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশন এলাকায় চ্যান্সারির লোকজন ও কর্মীদের জন্য নিরাপত্তা জোরদার করেছে।

এদিকে ভারতের সংসদের উভয় কক্ষে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আসামে কারফিউ ভেঙে রাস্তায় নামা জনতার সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজ্যের গুয়াহাটিতে পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত ও আরো অনেকে আহত হয়েছেন।-বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ