• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টয়ার বিরুদ্ধে পরিচালকের অভিযোগ

বিনোদন ডেস্ক, ১৩ ডিসেম্বর ।। শুটিংয়ের সিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে নাটক ও চলচ্চিত্র অভিনেত্রী মুমতাহিনা টয়ার বিরুদ্ধে। অভিযোগটি করেছেন নাট্য পরিচালক সহিদ উন নবী। তার পরিচালনায় বিজয় দিবসের নাটক ‘স্বাধীন রোড’-এর জন্য সিডিউল দিয়েছিলেন টয়া।

নবীর অভিযোগ, হঠাৎ করেই শুটিংয়ের দিন সকালবেলা একটি অভিযোগ তুলে মোবাইল বন্ধ করে ফেলেন টয়া। এতে নাকি পরিচালক বেশ ঝামেলায় পড়ে যান।

নবী জানান, আমি অনেক আগেই নাটকটির গল্পটি শুনিয়ে এবং গল্প সংক্ষেপটি টয়াকে পাঠিয়ে সিডিউল নেই। গল্প সংক্ষেপের সঙ্গে মিল রেখে স্ক্রিপ্টও করা হয়। শুটিংয়ের দিন সকাল বেলা তিনি একটি অভিযোগ তুলে কাজটি করবেন না বলে জানান। সবকিছু মিলিয়ে আমি বেশ ঝামেলায় পড়ে যাই।

এমন ঘটনায় নাট্যাঙ্গনের অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। আর টয়ার বিরুদ্ধে শুটিংয়ের সিডিউল ফাঁসানোর ঘটনা এটাই প্রথম নয় বলে জানান পরিচালক সহিদ উন নবী। এর আগেও তিনি এমনটা করেছেন বলে তিনি অভিযোগ করেন।

‘স্বাধীন রোড’ নাটক থেকে টয়া সরে পড়ায় পরে কাজটি শায়লা শাবিকে দিয়ে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে জানান পরিচালক। এই নাটকে আরো রয়েছেন ফারহান, তানিয়া বৃষ্টি, জাকি, তালহা, বাসার, অপুসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ