সিসি ডেস্ক, ১৩ ডিসেম্বর ।। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
ডিএমপি জানায়, বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। অত্র এলাকায় সুষ্ঠুভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের স্বার্থে এ দিন সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মিরপুর মাজার রোডে সব প্রকার যান চলাচল বন্ধ থাকবে।
এর ফলে মাজার রোড ক্রসিং থেকে মিরপুর-১ নম্বর ক্রসিং পর্যন্ত সড়ক পরিহার করে বিকল্প সড়কে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
বিকল্প সড়ক:
১। যে সকল যানবাহন আশুলিয়ার দিক থেকে বেঁড়িবাধ দিয়ে মিরপুরের দিকে আসবে, সে সকল যানবাহন নবাবেরবাগ ক্রসিং হতে বামে মোড় নিয়ে শাহ আলী থানা রোড ব্যবহার করবে।
২। যে সকল যানবাহন মাজার রোড ক্রসিং দিয়ে শাহআলী মাজার সংলগ্ন এলাকা অতিক্রম করবে, সে সকল যানবাহন টেকনিক্যাল মোড় হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করবে।
৩। যে সকল যানবাহন মিরপুর-১০ নং হতে মাজার রোড হয়ে গাবতলী’র দিকে যাবে, সে সকল যানবাহন মিরপুর-১ নং হতে বামে দারুসসালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।