• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যুক্তরাজ্য নির্বাচন: কনজারভেটিভ পার্টির বিপুল জয়

সিসি ডেস্ক, ১৩ ডিসেম্বর ।। ব্রেক্সিটকে সামনে রেখে ব্রিটেনে পাঁচ বছরের মধ্যে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬৫০টি আসনের মধ্যে ৬০০ আসনের ফলাফল এসেছে। এর মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৩০ আসন এবং লেবার পার্টি পেয়েছে ১৯৬ আসন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২৬ আসনে জয়।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ। এরপরই শুরু হয় গণনা।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, নির্বাচনে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতায় তিনি বেশ খুশি। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে ব্রিটেনের মানুষ একটি পরিষ্কার প্রশ্ন ছিল। সেটি হচ্ছে, তারা ব্রেক্সিট চায় কি না। তারা এটাও বুঝতে পেরেছে যে কনজারভেটিভ পার্টি জয়লাভ করলে ব্রেক্সিট হবে। ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টে যে অচলাবস্থা তৈরি হয়েছে এই নির্বাচনের মাধ্যমে সেটি কেটে যাবে। ব্রেক্সিট হবে এবং এগিয়ে যাবে।

এ নির্বাচনে ২০ হাজার বুথ ফেরত ভোটারের মতামতের ভিত্তিতে জরিপের ফল প্রকাশ করে সংবাদমাধ্যম বিবিসি, আইটিভি ও স্কাই নিউজ।

জরিপের ফল অনুযায়ী, বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসন ও লেবার পার্টি ১৯১টি আসনে জয় পাওয়ার কথা। এছাড়া, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ১৩ ও এসএনপি ৫৫টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনার আভাস দেয়া হয়।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়া- ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করেই এই নির্বাচন। আগামী বছরের জানুয়ারিতেই ব্রেক্সিট বাস্তবায়ন করতে চায় জনসনের দল।

প্রসঙ্গত, যুক্তরাজ্যে প্রায় ১০০ বছরের ইতিহাসে এই প্রথম ডিসেম্বর মাসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৭ সালে ৮ জুন এবং ২০১৫ সালে ৭ মে ভোটগ্রহণ হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ