• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘লাশ ছুঁয়ে দাবি আদায়ের শপথ নিলেন শ্রমিকরা’

সিসি ডেস্ক, ১৩ ডিসেম্বর ।। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনায় চতুর্থ দিনের মতো অনশন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে কাঁথা-বালিশ, বিছানা-কম্বল নিয়ে অবস্থান করছেন শ্রমিকরা।

এদিকে অনশনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়া প্লাটিনাম জুবলি জুটমিলের শ্রমিক আব্দুস সাত্তারের নামাজে জানাযা শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনশনস্থলে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শোকার্ত শ্রমিকরা অংশ নেয়। সকালে লাশ অনশনস্থল আনা হলে সেখানে সাধারণ শ্রমিকদের মধ্যে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। সহকর্মীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। এসময় মারা যাওয়া শ্রমিকের লাশের সামনে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা।

ক্রিসেন্ট জুট মিলের সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বলেন, আমরা লাশের ছুয়ে শপথ করেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। সরকারকে ঘোষণা করতে হবে মজুরি কমিশন বাস্তবায়ন করেছি। আমরা বিগত সাড়ে চার বছরে অনেক আশ্বাস শুনেছি। এখন মজুরি কমিশন বাস্তবায়নের ঘোষণা চাই।

জানা যায়, বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, পাটক্রয়ে অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। অনশনে রাষ্ট্রায়াত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম জুট মিলের কয়েক হাজার শ্রমিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ