• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

এস. এম. রকি, খানসামা (দিনাজপুর) ।। দিনাজপুরের খানসামায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে জাতীয় বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আজমল হক, অফিসার ইনচার্জ আঃ মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা শাহ ও সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।

পরে উপজেলা বৈশাখী চত্বরে বিজ্ঞান মেলায় অংশ নেয়া উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন আগত অতিথি ও দর্শনার্থীরা।

স্মার্ট কার্ড বিতরণ শুরু

খানসামায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়ার মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,পিআইও মাজহারুল ইসলাম।

উদ্বোধনী দিনে উপজেলার মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয় এবং পর্যায়ক্রমে সকল ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানায় উপজেলা নির্বাচন অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ