• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রণব মুখার্জির মেয়ে আটক

আন্তর্জাতিক ডেস্ক।। ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের প্রতিবাদে যখন উত্তাল ভারত তখন পুলিশের হাতে আটক হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে থেকে শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করা হয়।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার দুপুরে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের প্রতিবাদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে দিল্লি কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ করছিলেন শর্মিষ্ঠা মুখার্জি। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে। তার সঙ্গে দলটির অন্তত ৫০ নারীকে আটক করে পুলিশ।

নিজের আটকের কথা টুইটারে নিজেই জানিয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি। তিনি টুইটে লেখেন, আমাদের আটক করে মন্দির মর্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লিসহ অন্তত দশটি রাজ্যের তেরোটি শহর।

বিক্ষোভ দমাতে দেশটির রাজধানী দিল্লিসহ কয়েকটি রাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

বৃহস্পতিবার ১৪৪ ধারা ভাঙার শপথ নিয়ে রাজ্যে রাজ্যে রাজপথে নেমে এসেছে কয়েক লাখ প্রতিবাদী জনতা। এসময় পুলিশের গুলিতে বেঙ্গালুরু ও লখনৌ রাজ্যে তিনজন নিহত হয়েছেন।

এছাড়াও ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বৃহস্পতিবার দিল্লিতে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এর মধ্যে রয়েছেন বিরোধীদলীয় নেতা ডি রাজা, সীতারাম ইয়েচুরী, নীলোৎপল বসু, বৃন্দা করত, অজয় মাকেন, সন্দ্বীপ দিক্ষিত প্রমুখ।

উল্লেখ্য, প্রধান শর্মিষ্ঠা দিল্লি কংগ্রেসের নারী ইউনিটের প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ