• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়, ২৬ ডিসেম্বর।। আজ বৃহস্পতিবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অপেক্ষাকৃত বেশি শীতপ্রবণ এ জেলায় কুয়াশার সঙ্গে বেড়েছে হিমেল হাওয়া।

এর আগে গতকাল বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ রেকর্ড করা হয়। আর ঢাকায় তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ বৃহস্পতিবার সকালে দেখা যায়, পঞ্চগড়ে ভোর থেকেই কুয়াশা ও হিমেল বাতাসের দাপট। সকাল ৯টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। কয়েকদিন ধরে দিনভর থাকছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। কনকনে শীতে ভোগান্তিতে পড়ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। রাতে-দিনে শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন অনেকে। ফলে বাড়ছে অগ্নি দুর্ঘটনা। শীতের পোশাকের অভাবে দুর্ভোগ বেড়েছে প্রান্তিক ও দুস্থ মানুষজনের।

এবার পৌষের শুরু থেকে উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এই শীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা নেমে দাঁড়ায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। সামনে তাপমাত্রা আরো কমে আসতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ