• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ২৭ ডিসেম্বর।। রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দুই ঘণ্টা পর রাত ১টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাত ১২টা ৫০মিনিটে মিরপুরের কালশীর বাউনিয়া বাঁধ এলাকার একটি বস্তিতে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনো জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আমাদের ১১ ইউনিটের কর্মীরা কাজ করে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে কালশীর বাউনিয়া বাঁধের বস্তির একাধিক বাসিন্দা জানান, বস্তিটিতে তিন শতাধিক ঘর রয়েছে। এর মধ্যে রয়েছে ৭০/৮০টা ভাঙারির দোকান। যতখানি দেখা যাচ্ছে, দোকান ও ঘর মিলে ইতোমধ্যে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। এরমধ্যে ভাঙারির দোকানই বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ