• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নয়াদিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

সিসি ডেস্ক, ২৮ ডিসেম্বর ।। শীতে কাবু ঢাকাসহ সারা দেশের সাধারণ মানুষ। দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হয়েছে। এতে শীতের প্রকোপ আরও বাড়ছে। টানা শীতে চরম ভোগান্তি পোহাচ্ছেন মানুষ।

শুধু বাংলাদেশ নয়, শীতে কাঁপছে প্রতিবেশী দেশ ভারতও। মৌসুমের সর্বনিম্ন ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ১৯০১ সালের পর ডিসেম্বরে এটি দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে দিল্লিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১৫০ মিটারের নিচে নেমে গেছে। একইসঙ্গে চলমান শৈত্যপ্রবাহ আগামী আরো দুইদিন অব্যাহত থাকতে পারে।

তবে ৩১ ডিসেম্বর থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, সে সময় একটি পশ্চিমা ঝড় আঘাত হানতে পারে। এসময় বৃষ্টির সঙ্গে শিলা পড়ার সম্ভাবনা রয়েছে। এতে দিল্লির বাতাসের মানের কিছুটা উন্নতি হবে।

গত প্রায় দুই সপ্তাহ ধরে দিল্লির তাপমাত্রা ক্রমাগত কমছে। মূলত ১৪ ডিসেম্বরের পর তাপমাত্রা কমার প্রবণতা শুরু হয়। এতে রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটছে।

এদিকে লাদাখে মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমে ওই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ