• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘চিলমারী নৌ-বন্দরের সঙ্গে রৌমারীকে যুক্ত করা হবে’

কুড়িগ্রাম, ২৮ ডিসেম্বর ।। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌ-পথে কুড়িগ্রাম জেলার সঙ্গে রৌমারী ও রাজিবপুর উপজেলা যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ব্রহ্মপুত্র নদে জরুরি ভিত্তিতে ড্রেজিং করা হবে। এ অঞ্চলের নদীভাঙন কবলিত দরিদ্র জনগণ স্বল্প খরচে নৌ-পথে জেলা শহরে যাতায়াত ও মালামাল পরিবহন করতে পারবে। চিলমারী নৌ-বন্দরের সঙ্গে মুক্তিযুদ্ধের মুক্তাঞ্চল রৌমারীকে যুক্ত করা হবে।

শনিবার দুপুরে রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্লাটিনাম জুবিলী প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী সভার আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ