• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সড়ক দূর্ঘটনায় দুই মেয়েসহ নিহত ব্যাংক কর্মকর্তা

চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর।। সড়ক দুর্ঘটনায় দুই শিশুকন্যাসহ নিহত বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টুর আহত স্ত্রী ও শিশু ছেলের অবস্থাও আশংকাজনক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, ঘটনাস্থলে দুই কন্যাসন্তান তাসফিয়া (১৪) ও তাসরিন (১২) ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুজ্জামান মন্টুর মৃত্যু হয়।

এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রী কনিকা আক্তার (৩৫) ও ১০ বছরের শিশুপুত্র মন্টির অবস্থা সংকটাপন্ন। তাদের হাসপাতালের ২৮ নং ওয়ার্ডের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুরস্থ ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে একটি লরি সাইফুজ্জামান মন্টুর প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার নিশ্চিন্তপুর এলাকায়।

পুলিশ জানায়, বান্দরবান থেকে ঢাকা ফেরার পথে মহাসড়কের ফৌজদারহাট বন্দর সড়ক অতিক্রমকালে বন্দর সড়কের দিকে মোড় নেয়া অপর একটি লরি প্রাইভেটকারকে ধাক্কা দেয়।

এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তাসফিয়া ও তাসরিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহত ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী-পুত্রকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুজ্জামান মন্টুর মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ