জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামীলীগ নেতার বাড়ীতে ককটেল বিস্ফোরন ও গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোর রাতে আক্কেলপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম স্বাধীন মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম স্বাধীন মাষ্টার অভিযোগ করে বলেন, আসন্ন কাউন্সিলে তিনি আক্কেলপুর উপজেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রার্থী। এ অবস্থায় রাজনৈতি প্রতিহিংসার কারনে তাকে ভয়ভীতি বা হত্যার উদ্দেশ্য প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে। তবে ষ্পষ্ট করে কারো নাম না বললেও তিনি বলেন, সিসি টিভি ফুটেজ দেখে ও তদন্ত করে পুলিশ এ ব্যাপারে দোষীদের আইনের আওতায় আনতে পারে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ওবায়েদ জানান, ভোর রাতে আওয়ামীলীগ নেতা স্বাধীন মাষ্টারের বাড়ী লক্ষ্যে করে ৩টি ককটেল ও ২ রাউন্ট গুলি বর্ষন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে গুলির খোসা ও ককটেল বিস্ফোরনের আলামত ও সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততিসহ দোষীদের গ্রেফতার করা হবে বলেও জানান ওসি।