• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁ সাহিত্য পরিষদের বিজয়ের কবিতা পাঠ

নওগাঁ প্রতিনিধি ।। মহান স্বাধীনতা যুদ্ধে প্রান বির্সজনকারী বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন ও বিজয়ের মাসকে স্বরণীয় করতে”নওগাঁ সাহিত্য পরিষদ”
এর উদ্যোগে বিজয়ের কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন গ্রন্থাগার হলঘরে এ কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
এসময় “নওগাঁ সাহিত্য পরিষদ” এর আহবায়ক তরুন প্রাবন্ধিক,কলামিষ্ট ও কথা সাহিত্যিক আশরাফুল নয়ন এর সভাপতিত্বে  স্বরচিত কবিতা পাঠ সহ বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কবি আবুল কাসেম, বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নাটোর এর সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কবি, গল্পকার ও শিশুসাহিত্যিক প্রত্যয় হামীদ, রাজশাহীর বিশিষ্ট্য মানবাধীকার কর্মী, কবি ও আবৃত্তি শিল্পী আমিনা আনসারী, দৈনিক প্রথম সংবাদ পত্রিকার সম্পাদক ও  জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সাধারণ সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, কবি অরন্য বাবু,সাহিত্যের ছোটকাগজ পালকি সম্পাদক ও সংগঠনের যুগ্ম আহবায়ক কবি অরিন্দম মাহমুদ, কবি কাজী কুদ্দুস।
এছাড়াও অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি ও গীতিকার আবুল কালাম আজাদ, কবি রফিক বকুল, আবু তালেব,আনিছুর রহমান, শুকলি হাবিব, বরেন্দ্র রেডিওর সহকারী প্রোগ্রাম প্রডিউসার সুস্মিতা সাহা,আসলাম হোসেন, সাদিয়া আফরিন বর্ষা, কনক সাহা, সোহাগ হোসেন,রাকিব আল হাসান, পূর্নিমা আখতার প্রমুখ।
 কবিতা পাঠ শেষে শূন্য দশকের অন্যতম কবি সুমন সৈকত এর ৩৯ তম জন্মদিন উপলক্ষ্যে কবির উপর স্মৃতিচারন করেন কবি এস এইচ নীর।
পরে উপস্থিত কবিদের মুড়ি,মুরকি, বাতাসা ও সরিষার তেল দিয়ে “জলপান” এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ