• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আগুন পোহাতে গিয়ে শিশু দগ্ধ

সিসি নিউজ, ৩১ ডিসেম্বর ।। নীলফামারীর সৈয়দপুরে শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে আঁখি আকতার (৯) নামে এক শিশু দগ্ধ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে ওই ঘটনা ঘটে। আগুনে দগ্ধ আঁখি আকতার ওই গ্রামের খয়রাত হোসেনের মেয়ে।

সৈয়দপুর ১০০ শয‌্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফুল ইসলাম সোহেল সিসি নিউজকে জানান, সকাল ১১টার দিকে আগুনে দগ্ধ শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। কর্তব‌্যরত  চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন‌্য প্রেরন করেছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিশুটির শরীরের কোমর থেকে পা পর্যন্ত আগুনে পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ