• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলিতে লোহার খনির মজুদ যাচাইয়ে তৃতীয় কূপ খনন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর ।। দিনাজপুরের হিলিতে লোহার খনির মজুদ ও পরিধি যাচাইয়ে তৃতীয় কূপ খনন শুরু করেছে বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)। এ উপলক্ষে আজ বুধবার বেলা ২টায় উপজেলার ভাটরা এলাকায় ৩য় কূপ খনন কাজের উদ্বোধন করেন দিনাজপুর- ৬ আসনের এমপি শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মঈন উদ্দিন আহম্মেদ, পরিচালক (অপরারেশন) নিজাম উদ্দিন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন, ইউএনও আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল সহ অনেকে উপস্থিত ছিলেন। এরআগে ২০১৩ সালে উপজেলার মুর্শিদপুর এলাকায় প্রথম কূপ খনন করা হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৬ বছর পর ২০১৯ সালের এপ্রিলে ইসবপুর গ্রামে ২য় পর্যায়ে কূপ খনন করে সেখানে ভূগর্ভের ১ হাজার ৭৫০ ফুট নীচে ৪০০ ফুট পুরুত্বের লোহার স্তর পাওয়া যায়। বিশ্বের কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার হলেও বাংলাদেশে এটিই প্রথম। এখানে সোনার অস্তিত্বের পাশাপাশি কপার, নিকেল ও ক্রুমিয়ামের উপস্থিতিও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ