• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বসেরা অর্থমন্ত্রী মুস্তফা কামাল

ঢাকা, ২ জানুয়ারী।। বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে যুক্তরাজ্যভিত্তিক দ্য ফাইন্যান্সিয়াল টাইমস গ্রুপের ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’।

বৈশ্বিক পর্যায়ে ২০২০ সালের জন্য ম্যাগাজিনটি ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার’-এ ভূষিত করেছে অর্থমন্ত্রীকে।

এবারই প্রথম বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী এই পুরষ্কারে ভূষিত হয়েছেন। তিনি এই পুরস্কারটি দেশের জনগণের প্রতি উৎসর্গ করেছেন।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বনামখ্যাত ‘দ্য ব্যাংকার’ পত্রিকাটি ২০০৪ সাল থেকে ফাইন্যান্স মিনিস্টার ফব দ্য ইয়ার পুরস্কার প্রবর্তন করে।

অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনয়নসহ দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসহ সার্বিক বিবেচনায় এ পুরস্কারে ভূষিত করা হয়ে থাকে। এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ- এই পাঁচটি অঞ্চল থেকে পাঁচ জন অর্থমন্ত্রীকে পুরস্কৃত করা হয়। এবং তাদের মধ্য থেকে একজনকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অর্থমন্ত্রী ঘোষণা করা হয়।

গত বছর এই পুরস্কার পান ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী। এর আগের বছর ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুন জেটলি পেয়েছিলেন।

২০১৯ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে নতুন সরকার গঠন হলে মুস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ২০১৪-১৮ সময়কালে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই তিনি চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো বেগবান ও আর্থিক খাতের শৃংখলা জোরদারে কার্যকর পদক্ষেপ নেন। তাঁর নের্তৃত্বে বাংলাদেশ গত অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। অবশ্যই এর আগের তিন অর্থবছর ধারাবাহিকভাবে ৭ শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ।

অর্থমন্ত্রীর গ্লোবাল ফাইন্যান্স মিনিস্টার অব দ্যা ইয়ারে ভূষিত হওয়ায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে বলে সরকার মনে করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ