• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাটে ৫ হাজার চক্ষুরোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা

জয়পুরহাট, ০৩, জানুয়ারী ।। জয়পুরহাটে সপ্তাহ ব্যপী ছানী অপারেশন, প্রাথমিক চিকিৎসা, ল্যান্স স্থাপন, পরামর্শ পত্র ও ঔষধ প্রদানসহ ৫ হাজার চক্ষুরোগীকে বিনা মূল্যে চিকিৎসা দিচ্ছে আল বশর ইন্টার ন্যাশনাল ফাউন্ডেশন নামে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার সকালে জয়পুরহাট শহরের খঞ্জনপুরে স্থানীয় স্বেচ্ছাসবী সংস্থা এনডিসি’র আয়োজনে চক্ষুরোগীদের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃসামছুল আলম দুদু, জেলা পরিষদ প্রশাসক আরিফুর রহমান রকেট, জেলা সিভিল সার্জন ডা. সামসুদ্দীন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, এনডিসি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান সামসুজ্জামান সাজু প্রমূখ।

দেশের স্বনাম ধন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত ৮০ সদস্যদের মেডিক্যাল টীম এই মানবিক সেবায় অংশ গ্রহন করছেন বলে আয়োজনকারী সংস্থা এনডিসি’র নির্বাহী পরিচালক দেওয়ান সামসুজ্জামান সাজু জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ