• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পীরগঞ্জে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

এন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ।। জেলার পীরগঞ্জ উপজেলার “গোগর পটুয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার” ছাত্রদের মাঝে ২০২০ সালের নতুুুন বই ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গোগর পটুয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসার সকল এতিমদের ছাত্রদের মাঝে মাদ্রাসার তত্বাবধায়ক মাওলানা হাসান আলীর পরিচালনায় ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রফেসার এম এ মমিনের উপস্থিতে শীত বস্ত্র (জ্যাকেট ও কম্বল) বিতরণ করা হয়েছে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই এতিমখানায় আবাসিক ছাত্রের পাশাপাশি সকালের শিফটে মেয়েদের বিনা বেতনে প্রাথমিক শিক্ষা দেয়া হয়। সেই সাথে এই প্রতিষ্ঠানটি এলাকার দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। উল্লেখ্য যে , ১৯৯৬ সাল থেকে নিজেস্ব অর্থায়নে এই এতিম খানাটি পরিচালিত করে আসছিলেন পীরগঞ্জ উপজেলার সাবেক উপজেলা ও পৌর চেয়ারম্যান বিশিষ্ঠ শিক্ষানুরাগী মরহুম আবদুল গাফফার। তিনি মারা যাওয়াতে এই প্রতিষ্ঠিত এতিমখানাটির নিজেস্ব অর্থায়নে হাল ধরেছেন তার সুযোগ্য পুত্র পীরগঞ্জের কৃতি সন্তান কর্নেল সোহেল রানা। বর্তমানে তার তত্বাবধানে পরিচালিত হচ্ছে এই এতিমখানাটি।তার এই মহতী উদ্যোগকে গোগর এলাকাসহ পীরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ