• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে গ্রামীন জনপদের ঘোড়দৌড় প্রতিযোগিতা

নীলফামারী, ৩ জানুয়ারী।। নীলফামারীর সোনারায় ইউনিয়নের শাটিপাড়ায়  গত বৃহস্পতিবার বিকালে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়েছে। ঘোড়দৌঁড় প্রতিযোগীতার আয়োজন করেছে সোনারায় ইউনিয়নের  স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত জিগাতলা মোড়। সওয়ারীদের পিঠে নিয়ে দৌঁড় প্রতিযোগীতার সারিতে দাঁড়ানো ৪০টি ঘোড়া। সওয়ারীরা নিজ নিজ ঘোড়া নিয়ে প্রস্তুত, বাঁশি বাজার সাথে শুরু দৌঁড়। আর সে দৌঁড়ে ৩৯ ঘোড়াকে ছাড়িয়ে এগিয়ে গেল রংপুরের তারাগঞ্জের কিশোর সওয়ারী মহসীন আলী।

নীলফামারী ছাড়াও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের ৪০ সওয়ারী নিজ নিজ ঘোড়া নিয়ে অংশ নেয় প্রতিযোগিতায়। গ্রামীণ ঐতিহ্যবাহি ঘোড়া দৌঁড় প্রতিযোগীতা উপভোগ করতে প্রতিযোগীতার মাঠে জমায়েত হয়েছিলেন প্রায় ৪০ হাজার দর্শক। তারা ওই খেলা উপভোগ করলেন আর প্রশংসা করলেন ক্ষুদে সওয়ারী মহসীন আলীর। এই প্রতিযোগীতা প্রথম হওয়া সওয়ারী মহসীন আলীর হাতে প্রতিযোগীতার প্রথম পুরস্কার ২১ ইঞ্চি রঙ্গীন টেলিভিশন তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

এর আগে সোনারায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক এবং স্থানীয় সমাজসেক ও ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগীতার উদ্বোধন করেন সোনারায় সংগলশী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান। প্রতিযোগিতার পুরস্কার বিরণী অনুষ্ঠানে সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান শাহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সোনারায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অশি^নী কুমার বিশ^াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ