সিসি নিউজ, ৩ জানুয়ারী।। সৈয়দপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছে গরীব চিকিৎসা সেবা নামে একটি সেচ্ছাসেবি সংগঠন। এস আর প্লাজার নিজস্ব কার্য্যলয় হতে আজ শুক্রবার বিকেলে শীতবস্ত্র বিতরন করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা স্বাচিপ এর সভাপতি ডা শেখ নজরুল ইসলাম ওইসব শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এসময় সংগঠনের উপদেষ্টা মো মশিউর রহমান, ডা রাইসুল কবীর, সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শাহাজাদা আহম্মেদ ও যুগ্ন সম্পাদক সেলিম আহমেদসহ সংগঠনের অনান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এই সংগঠনটি বিগত প্রায় ৪ বছর যাবৎ বিভিন্ন ফ্রি ক্যাম্পের মাধ্যমে কয়েক হাজার রোগীকে চিকিৎসা সহযোগীতার পাশাপাশি দীর্ঘমেয়াদী চিকিৎসা ৩০০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া শীতকালে কম্বল, বন্যাদূর্গতদের মাঝে ত্রান বিতরন করা হয়। এটি সদস্যদের নিজস্ব তহবিল থেকে পরিচালনা করা হয়।