• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা: একটি মানুষও শীতে কষ্ট না পায়

সিসি নিউজ, ৪ জানুয়ারী ।। আসন্ন শৈত্য প্রবাহ মোকাবেলায় সরকার ব্যাপক তৎপর উল্লেখ করে ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, “শীত মোকাবেলায় ইতোমধ্যে সারা দেশে ৪০ লাখ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও আপদকালীন ফান্ড হিসেবে শীত বস্ত্র কেনার জন্য প্রতি জেলায় ১০ লাখ টাকা এবং শিশুদের খাবার ও পোষাক ক্রয়ের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে”।
আজ শনিবার বিকেলে নীলফামারী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,“প্রধানমন্ত্রী একটি বিশেষ বার্তা দিয়েছেন, যাতে একটি মানুষও শীতে কষ্ট না পায়। শীত মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী সদা জাগ্রত আছেন”।
এরপর জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে “জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি”র সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। সেখানে সংরক্ষিত সংসদ সদস্য রাবেয়া আলীম, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীন, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে রাতে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে ৫৫০ টি কম্বল, ৬০ প্যাকেট শুকনা খাবার, ৩০ প্যাকেট শিশু খাদ্য ও ১৯৯ পিছ শিশু পোষাক বিতরণ করেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ