সিসি নিউজ, ৭ জানুয়ারী।। নীলফামারীর ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ মঙ্গলবার ভোর ৬টায় সৈয়দপুর বিমানবন্দর ও ডিমলা আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৮টায় এ রিপোর্ট লেকার সময় ঘন কুয়াশায় এখানে দৃষ্টিসীমা মাত্র ১০০ মিটার।
এ দিকে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় শীতের তীব্রতা অনেক বেড়েছে। মধ্যরাতেও ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষকে আগুন জ্বালিয়ে শীত নিবারন করছে। অপরদিকে কুয়াশার কারনে ট্রেন ও উড়োজাহাজ সিডিউল মেনে চলাচল করতে পারছে না।
হাসপাতালগুলোতে শীতজনিত রোগিরসংখ্যা বাড়ছে। গত রাতে জেলার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে শীতজনিত রোগে (শাষকষ্ট) তৈয়ব আলী নামে ৭০ বছর বয়সের একজন বৃদ্ধ মারা গেছে। তার বাড়ি চিরিরবন্দর উপজেলার বড় হাসিমপুর গ্রামে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া জেলার অন্যান্য হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গড়ে তিন শতাধিক রোগি সেবা নিচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ৪০-৫০ শিশু ভর্তি হচ্ছে।