• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শীতার্তদের খোঁজে রাতের কাফেলায় ওরা ১১ জন

সিসি নিউজ, ৮ জানুয়ারী।। তাদের একেক জনের হাতে শীতবস্ত্রের পুটলি। কেউ বহন করছে শালের পুটলি, আবার কারো হাতে কম্বল। এভাবেই রাতে শীতবস্ত্রের পুটলি হাতে নিয়ে সৈয়দপুরের এক এলাকা থেকে আরেক এলাকা ঘুরছে শীতার্ত অসহায়দের খোঁজে। সৈয়দপুরে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে যেখানে শীতার্ত মানুষদের কষ্ট দীর্ঘ হচ্ছে সেখানে শীতার্ত ও প্রকৃত দ্স্থুদের খোঁজ করে স্বহস্তে শাল ও কম্বল তুলে দিচ্ছে তাদের হাতে ওই মানবতার মানুষরা। তারা ১১ জন ভাগ হয়ে বের হয়েছে শহরে। নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ এর সদস্য এরা।

কথা হয় তাদের সাথে, সংগঠনের সদস্যরা জানাই আমরা বেশিভাগ কোন অনুষ্ঠান করে এসব দেয় না, কারন আমরা মনে করি অনুষ্ঠানে যত ডেকোরেশন, আপ্যায়ন খরচ সে টাকা দিয়ে আমরা আরো কয়েকজনকে শীতবস্ত্র দিতে পারবো। তাই আমরা কয়েক অংশে ভাগ হয়ে রাতে বের হয় এবং যারা পাওয়ার হকদার তাদের হাতে এই শীতবস্ত্র তুলে দেয়।
‘বয়সের ভারে হাঁটতে পারি না বলে এই শীতে এখনো একটি কম্বলও পায়নি। একমাত্র মেয়েটাও প্রতিবন্ধী। তাই কেউ দিলে খায় না দিলে অনহারে কাটে মা-বেটির দিন। সংগঠনের সদস্যরা রাতে ছিন্নপাতার বাসায় গিয়ে হাতে একটি কম্বল তুলে দিলে কান্নাভরা চোখে কথাগুলো বলেন বিধবা কোরায়শা খাতুন।
এভাবে প্রকৃত অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র প্রদান করে ইতোমধ্যে শহরজুড়ে নজর কেড়েছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। বিগত কয়েক বছর থেকে ব্যতিক্রমভাবে এভাবে শীতবস্ত্র বিতরণ করে আসছে সংগঠনটি। এবারো ৭ দিনে তারা শতাধিক অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র তুলে দিয়েছে হাতে।
বিগত কয়েকদিনে থেকে এভাবে দুস্থদের বাড়ী বাড়ী গিয়ে শীতবস্ত্র দিচ্ছে তারা। সোমবার রাত ১০টা থেকে শহরের বিভিন্ন এলাকায় সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী ও সভাপতি আজিম খানের নেতৃত্বে সদস্য জীবন, সাজু, সাহবাজ, রুবেল, সাকিব, ইব্রাহিম, সামিউলসহ অন্যান্য সদস্যরা ৪৬ জন শীতার্ত অসহায়দের বাড়িতে গিয়ে শীতবস্ত্র তুলে দিয়েছেন।এই কর্মসূচি চলবে শীতকালের আগ পর্যন্ত বলে জানান সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি আজিম খান বলেন, আমরা অসহায়দের না ডেকে বরং রাতে আমরা নিজেই অসহায়দের খোঁজ করি এবং প্রকৃত অসহায় পাওয়ামাত্র তাদের হাতে তুলে দেই শীতবস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র। আমরা সংগঠনের সদস্যরা নিজেদের টাকায় এসব করি আবার অনেক সহৃদয়বান ব্যক্তিরা আমাদের এসব কাজে সহায়তা করেন বলে পবিত্র কাজটি কয়েক বছর থেকে করে আসছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ