• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকিয়া প্রেমিক গ্রেফতার

সিসি নিউজ, ৯ জানুয়ারী।। নীলফামারীতে হত্যা মামলায় স্ত্রী পেয়ারা খাতুন ও পরকীয়া প্রেমিক নজু ইসলামকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট(সিআইডি) এর একটি দল।

বুধবার রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার জিরোপয়েন্ট বাংলাবান্ধা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা ভারত পালানোর চেষ্টা করছিলো।

বৃহস্পতিবার বিকেলে ডোমার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গ্রেফতারদের নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

সিআইডি সুত্র জানায়, ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের বাবুপাড়া এলাকার নুর আলমের স্ত্রী পেয়ারা খাতুনের সাথে পাশ্ববর্তি দক্ষিণ চান্দখানার নজু ইসলামের ছিল দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক।

এর জের ধরে গেল বছরের ৬ সেপ্টেম্বর মধ্য রাতে স্ত্রীর সহযোগিতায় প্রেমিক নজুসহ আরও কয়েকজন স্বামী নুর আলমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মা নুর বানু সাতজনকে আসামী করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে সিআইডি মামলা তদন্ত করছে।

সিআইডি এর নীলফামারীর দায়িত্ব কর্মকর্তা ও পুলিশ সুপার রমজান হোসেন জানান, এই মামলার অন্যান্য আসামীরা পলাতক রয়েছেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

বিকেলে গ্রেফতারদের আদালদের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। তিনি বলেন, তাদের কাছ থেকে তথ্য উদঘাটনে আদালতে রিমান্ড আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ