• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে পিআইওর বাসা থেকে ঘুষের টাকা উদ্ধার

পার্বতীপুর, ১০ জানুয়ারী।। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলামের বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাতে সংস্থাটির দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই টাকা উদ্ধার করে।

আবু হেনা আশিকুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের হটলাইন ১০৬-এ একটি অভিযোগ পেয়ে তাজুল ইসলামের বাসা ও অফিসে অভিযান চালায় দুদকের দলটি। অফিসে কিছু না পেলেও তাজুল ইসলামের বাসা থেকে ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

দুদক জানিয়েছে, পিআইও তাজুল ইসলাম ওই টাকার সঠিক কোনো উৎস জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, বিভিন্ন প্রকল্প থেকে নেওয়া ঘুষের টাকা তাঁর বাসায় রাখা হয়েছিল। দুদক জানিয়েছে, অভিযান চলমান রয়েছে। টাকার পরিমাণ আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ