• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে হাতাহাতির ঘটনায় বিশ্ববিদ‌্যালয়ের ৩ ছাত্র গ্রেফতার

সিসি নিউজ, ১১ জানুয়ারী।। সিসি নিউজ, ১১ জানুয়ারী।। নীলফামারীর সৈয়দপুরে দুই গ্রুপের মারপিটের ঘটনায় দুই বিশ্ববিদ্যালয়ের আটক ৩ ছাত্রসহ অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামী করে সৈয়দপুর থানায় মামলা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজী সংলগ্ন শাইল্ল্যার মোড়ের ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটক তিন ছাত্রকে পুলিশের হাতে তুলে দিয়ে রাতেই মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজীর প্রভোস্ট মো. আতিকুর রহমান নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দপুর শহরের টেকনিক্যাল কলেজ পাড়ার আব্দুল মান্নানের পুত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঁিঞ্জনিয়ার বিভাগের ২য় ব্যাচের ছাত্র রেজওয়ান মাহমুদ ফয়সাল (২০) এবং রংপুর শহরের ইসলামবাগের উজ্জ্বল সরকারের পুত্র বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজীর সিএসই বিভাগের ৬ষ্ঠ ব্যাচের রাহুল সরকার (২২) ও ঢাকা মিরপুরের আব্দুল খালেক খাঁনের পুত্র একই বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৭ম ব্যাচের কে এম ফাহিম ইমরান (২০)।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান সিসি নিউজকে জানান, আসামীদের বিরুদ্ধে ১৪৩/৩২৩/৫০৬ দঃবিঃ তে মামলা রুজু করা হয়েছে।  আজ শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ