• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড বাতিল

আন্তর্জাতিক ডেস্ক।। পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছেন দেশটির হাইকোর্ট। সোমবার (১৩ জানুয়ারি) এ রায় বাতিলের আদেশ দেন হাইকোর্ট। খবর ডন অনলাইনের।

পারভেজ মোশাররফের মামলার শুনানি শেষে তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ বলেন, যে প্রক্রিয়ায় এই মামলা করা হয়েছে তা আইনসম্মত এবং সংবিধান সম্মত হয়নি।

আদালতের এ আদেশের বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ইশতিয়াক এ. খান বলেন, অভিযোগ গঠন, আদালত স্থাপন এবং কৌঁসুলি টিম নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে…সর্বোপরি পুরো আদেশই বাতিল হয়ে গেছে আদালতে।

২০০৭ সালের নভেম্বর মাসে জরুরি অবস্থা জারির জন্য মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই মামলায় গত বছরের ডিসেম্বর মাসে মোশাররফের ফাঁসি রায় ঘোষণা করা হয়।

সাবেক সেনাপ্রধান জেনারেল মোশাররফের মৃত্যুদণ্ড ঘোষণায় পাকিস্তান সেনাবাহিনী অসন্তোষ প্রকাশ করে বিবৃতি দেয়ার এক মাস না পেরোতেই সোমবার (১৩ জানুয়ারি) এ আদেশ দিলেন লাহোর হাইকোর্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ