• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় দূর্বৃত্তের কোপে এক ব‌্যবসায়ী আহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় দূর্বৃত্তের কোপে লাবু ইসলাম নামে এক যুবক গুরতর আহত হয়েছে।
১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) রাতে ১১টার দিকে উপজেলার পাকেরহাট ভেড়ভেড়ার দিঘী রোডে এ ঘটনা ঘটে।
আহত লাবু ইসলাম (২১) উপজেলার পাকেরহাটের হার্ডওয়্যার বাবলুর ছেলে।
বাবলু ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় রাত এগারোটার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল এমন সময় পিছন দিক থেকে মোটরসাইকেল যোগে এসে কুপিয়েছে দূর্বৃত্তরা। এরপর তাঁর চিৎকারে লোকজন এগিয়ে আসার আগেই দূর্বৃত্তরা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে খানসামা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ