• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের নিহত ৩

ফাইল ফটো

যশোর, ১৮ জানুয়ারী।। যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরো দুইজন।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-যশোর শহরের লোন অফিসপাড়ার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা (২৫), শহরের রবীন্দ্রনাথ সড়ক (আর.এন) সুমন ইসলামের স্ত্রী তানজিলা ইয়াসমিন পিয়াশা (৩০), একই এলাকার মনজুর হোসেনের স্ত্রী তিথী (৩৫)।

আহতরা হলেন- নিহত তিথীর সন্তান মনিরুল (৪) ও তাদের আত্মীয় হৃদয় (৩০)। নিহতদের মধ্যে ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা ও তানজিলা ইয়াসমিন পিয়াশা আপন বোন ও তিথী তাদের ভাবী (ভাইয়ের স্ত্রী)।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. কাজল কান্তি মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে হতাহতরা প্রাইভেটকার যোগে শহরে আসছিলেন। পথে বিমানমোড়ে পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হৃদয় ও শিশু মনিরুলের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে আরো জানা যায়, নিহত ডা. তনিমা ইয়াসমিন পিয়াশা এমবিবিএস কোর্স সম্পন্ন করে যশোর আদ্-দ্বীন হাসপাতালে কর্মরত ছিলেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ