• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচন পেছাতে দেশব্যাপী অবরোধের ডাক

ঢাকা, ১৮ জানুয়ারী।। ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শনিবার (১৮ জানুয়ারি) রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসে এ ঘোষণা দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

এছাড়া ২২ জানুয়ারি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং ২৭ জানুয়ারি গণঅনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রানা দাসগুপ্ত বলেন, ৩০ তারিখে কোনো নির্বাচন মেনে নেয়া হবে না; প্রতিরোধ করা হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় নিতে হবে ইসিকে।

এদিকে সরস্বতী পূজার দিনে সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা।

এখন পর্যন্ত প্রায় ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। চিকিৎসক জানান, খাবার গ্রহণ না করায় এ অসুস্থতা। দীর্ঘক্ষণ এ অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যাবে।

এদিকে নির্বাচনের তারিখ পরিবর্তন করা না হলে এ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। বারবার পদক্ষেপ গ্রহণ করে কোনো সাড়া না পাওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি গ্রহণ করেছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন শুরু করেন। এতে সংহতি প্রকাশ করেছে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সব হলের শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ