• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন

সিসি ডেস্ক, ১৮ জানুয়ারী।। ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পূর্ব ঘোষণা অনুযায়ী এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের কারণে পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে।

আগামীকাল রবিবার এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এ বছর তিন হাজার ৫১২টি কেন্দ্রে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ