• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ, ১৮ জানুয়ারী।। নীলফামারীর সৈয়দপুরের প্রত্যন্ত গ্রাম বোতলাগাড়ীতে জাগরন কমিটির উদ‌্যাগে আজ শনিবার অনুষ্ঠিত হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। ১০তম এ ঘৌড়দৌড় প্রতিযোগিতা দেখতে দুপুর থেকে ঢল নেমেছিলো হাজারো শিশু, নারী ও পুরুষের।

প্রায় ১০ একর কৃষি জমিকে ঘৌড়দৌড়ের উপযোগী করে তৈরি করা হয়েছিলো মাঠ। বিকাল ৪টা বাজতেই কানাকানায় পরিপূণ হয়ে উঠে মাঠ। আমন ধান কাটার এই ভরা মৌসুমেও ঘৌড়দৌড় দেখতে সমাগম ঘটে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মানুষের। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিম।

এই ঘৌড়দৌড় প্রতিযোগীতায় বৃহত্তর রংপুর অঞ্চলের ৮টি জেলা সহ রাজশাহী অঞ্চলের কয়েকটি দল অংশগ্রহন করে। তিন গ্রুপে বিভক্ত হয়ে এই ঘৌড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ক গ্রুপে প্রথম হয়েছে রংপুরের মহাসিন, দ্বিতীয় হয়েছে পঞ্চগড় বোদার মিল্টন। খ গ্রুপের প্রথম হয়েছে নীলফামারীর লিটন, দ্বিতীয় হয়েছে যৌথভাবে পঞ্চগড়ের শাহাদত ও নওগাঁর মিজান। গ গ্রুপে প্রথম হয়েছে ডোমারের বেলাল ও দ্বিতীয় হয়েছে নওগাঁর মিঠুন।

প্রতিযোগিতায় সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারন সম্পাদক মহসিনুল হক মহসিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ