• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মক্কায় তৈরি হচ্ছে বিশ্বের বড় ছাতা

আন্তর্জাতিক ডেস্ক ।। মদিনায় মসজিদে নববি চত্বরের সেই ছাতার কথা হয়তো সবার জানা। তবে এবার পবিত্র নগরী মক্কায়ও বানানো হচ্ছে একটি বিশাল ছাতা। আর এই ছাতাটিই হবে বিশ্বের সবচেয়ে বড়। লাখ লাখ হজযাত্রীর কথা মাথায় রেখে মক্কায় সব থেকে বড় ছাতা তৈরির সিদ্ধান্ত নিয়েছে সৌদি প্রশাসন।

আরবের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, কাবা শরিফের আঙিনায় তৈরি করা হচ্ছে এই ছাতা। নির্মাণাধীন একেকটি ছাতার নিচে অবস্থান করতে পারবে আড়াই হাজার ধর্মপ্রাণ মুসলমান। আরবের তাপদাহ থেকে সুরক্ষা দিতেই এই ছাতাগুলো নির্মাণের পদক্ষেপ নেয়া হয়েছে। ২০১৪ সালেই এই ছাতা তৈরির সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। জানা গিয়েছে, ৩০ মিটার উচ্চতায় স্থাপন করা হচ্ছে ছাতাগুলো।

এক একটি ছাতা দৈর্ঘ্যে এবং প্রস্থে ৫৩ মিটার। অর্থাৎ এর পরিধি দুই হাজার ৮০৯ বর্গমিটার। সৌদি প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘জেনারেল প্রেসিডেন্সি টু হলি মস্ক’ নামের একটি কোম্পানিকে এই ছাতা নির্মাণ কাজের বরাত দেওয়া হয়েছে। তবে এই ছাতা তৈরির প্রযুক্তিটি নেয়া হয়েছে জাপান থেকে।

এক একটি ছাতার ওজন প্রায় ১৬ টন অর্থাৎ ১৬ হাজার কেজি। তবে ওই এলাকায় মোট আটটি ছাতা বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই ছাতার নিচে এক সাথে বসে নামাজ পড়তে পারবে প্রায় চার লাখ মুসলিম। প্রতিটি ছাতার নিচে থাকছে বসার জায়গা। এমনকি ঘড়ি ও এইচ ডি স্ক্রিনও থাকছে ওই ছাতার তলায়। ওই ছাতাগুলো একসাথে মেলে ধরলে ফুলের বাগানের মতো দৃষ্টি নন্দন লাগবে বলেও জানিয়েছে সৌদি সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ