• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ময়মনসিংহে ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

সিসি ডেস্ক, ২০ জানুয়ারী।। ময়মনসিংহের শম্ভুগঞ্জে লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, মোহনগঞ্জ-ঢাকা, জারিয়া-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ময়মনসিংহগামী যাত্রীবাহী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নেত্রকোণার জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি ময়মনসিংহ যাচ্ছিল। পথে ট্রেনটি শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দিয়ে স্টেশন ছাড়ার পরপরই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস এ সত্যতা নিশ্চিত করে বলেন, ময়মনসিংহগামী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের কাছাকাছি এসে গেছে। উদ্ধার কাজ শুরুর পর দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করে চলাচল স্বাভাবিক করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ