• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পর্তুগালে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ; নিহত ১ আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক, ২০ জানুয়ারী।। পূর্ব শত্রুতার জের ধরে শনিবার বাংলা মার্কেট খ্যাত লিজবনের মার্টিম মনিজ এ স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় পর্তুগাল বিএনপির সভাপতি অলিউর রহমান চৌধুরী ও পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ মিয়ার নেতৃত্বে উভয় দলের নেতা কর্মীরা দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে সিলেটের ফেন্সুগন্জ উপজেলার বাসিন্দা আওয়ামীলীগ কর্মী সাহেদ (৩৮) নামের একজন নিহত হয়েছে।

একই উপজেলার কয়েকজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। গতকাল রাত থেকে ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযানে নামে পর্তুগাল পুলিশ। রাতে পর্তুগাল পুলিশ অলিউর রহমান চৌধুরী আরইশস্থ বাসভবনে তল্লাশী চালিয়ে অলিউর রহমানের দুই ছেলেকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দেশের বাড়ি সিলেটের ওসমানি নগর উপজেলার পশ্চিম কৈলনপুর ইউনিয়নে এবং বিএনপির সভাপতি অলিউর রহমানের বাড়ি হবিগন্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বাসিন্দা। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত উভয় পক্ষ গা ঢাকা দিয়েছে।

উক্ত ঘটনায় বাঙ্গালী পাড়ায় গোয়েন্দা নজরদারী ও পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পর্তুগীজ অধিবাসীদের মধ্যে বাঙ্গালী কমিউনিটির এই ঘটনায় বিরূপ প্রভাব সৃষ্টি করছে। যা পরবর্তীতে প্রবাসী বান্ধব পর্তুগাল বাঙ্গালী অভিবাসী প্রত্যাশীদের জন্য মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এই ঘটনার সংবাদ পর্তুগালের টেলিভিশন ও সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

এহেন ঘটনায় সাধারণ বাঙ্গালী কমিউনিটিতে আতংক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ