• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

পঞ্চগড়, ২১ জানুয়ারী।। পঞ্চগড় সদরের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে হাসান আলী (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে নীলফামারী ৫৬ বিবিজির আওতাধীন ওই সীমান্তের ৭৫২ মেইন পিলার সংলগ্ন বাংলাদেশের এলাকায় গুলিবিদ্ধ হাসানের লাশ ফেলে যায় বিএসএফ। নিহত হাসান আলী সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে। পেশায় তিনি একজন গরু ব্যবসায়ী।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ওই সীমান্তের মোমিনপাড়া এলাকায় গুলিবিদ্ধ হাসান আলীর লাশ দেখতে পেয়ে বিজিবি ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। গরু ব্যাবসায়ী হাসান আলীসহ কয়েকজন সোমবার গভীর রাতে বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরেও যায়। এ সময় ওই সীমান্তের ঘাঘড়া বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের বেরুবাড়ি বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসান আলী ঘটনাস্থলে মারা যায়। ঝামেলা এড়াতে বিএসএফ সদস্যরা লাশ বাংলাদেশ এলাকায় রেখে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, যেহেতু গুলিবিদ্ধ লাশটি বাংলাদেশ এলাকায় পাওয়া গেছে তাই তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নীলফামারী ৫৬ বিবিজি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মামুনুল হক সীমান্ত এলাকায় লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ তাকে গুলি করতে পারে। তবে প্রকৃত ঘটনা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ