• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া, ২৪ জানুয়ারী।। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় প্রায় ৩০ মিনিট ওই রুটে ট্রেন চলাচল না করলেও ৮টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ হতাহত হননি। ৩০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা (ডিটিও) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া ঢোকার সময় ৮টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ