• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে যুবকের পুরুষাঙ্গ কর্তন ঘটনায় মামলা দায়ের

সিসি নিউজ, ২৪ জানুয়ারী।। নব বিবাহিত যুবক নুর আলম সবুজের পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় আজ শুক্রবার সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। সবুজের বাবা মোহাম্মদ আলী নিজে বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান সিসি নিউজকে জানান, নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ সূত্র ধরে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

উল্লেখ‌্য যে, বুধবার রাত পৌনে একটার দিকে মামলার বাদীর পুত্র সবুজকে নিজ বাড়ি থেকে প্রায় ৫শ গজ দূরে নির্জন স্থান থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম রবিউল ইসলাম উপস্থিত পুলিশ ও স্বজনদের জানান, যুবকের পুরুষাঙ্গের অগ্রভাগ কর্তন রয়েছে। তিনি তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য রোগিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নুর আলম সবুজ সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর একমাত্র পুত্র এবং ময়মনসিংহ ক্যাডেট কলেজের জুনিয়র কেয়ারটেকার।

মঙ্গলবার রাতে ওই যুবক একই ইউনিয়নের আইসঢাল গ্রামের সংরক্ষিত মহিলা সদস্যা সেলিনা আক্তারের কলেজ পড়ুয়া মেয়ে রিজভীকে সাড়ে ১৮ লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। এ বিয়েতে সবুজের পরিবারের সম্মতি ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ