• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আকাশ থেকে পদ্মাসেতুর ছবি তুললেন প্রধানমন্ত্রী

সিসি ডেস্ক, ২৫ জানুয়ারী।। যার একান্ত প্রচেষ্টায় খরস্রোতা পদ্মার উপর সেতু হচ্ছে, স্বপ্ন আজ বাস্তবের খুব কাছে। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশ থেকে নিজ হাতেই মোবাইল ফোন দিয়ে ছবি তুললেন পদ্মাসেতুর।

প্রধানমন্ত্রীর ছবি তোলার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে খোকন লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতী দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

উল্লেখ্য, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফেরার পথে পদ্মার উপর হেলিকপ্টার থেকে ছবি তোলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ