• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

করোনা ভাইরাসে মৃত বেড়ে ১০৬, আক্রান্ত ৪ সহস্রাধিক

সিসি ডেস্ক, ২৮ জানুয়ারী।। প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। চীনা কর্তৃপক্ষ এ তথ্য এ তথ্য জানিয়েছে।

চীনা কর্তৃপক্ষ ইতোমধ্যে দেশটি ভাইরাসের বিস্তার রোধে ভ্রমণ বিধিনিষেধ আরও জোরদার করেছে।

জানা গেছে, সিঙ্গাপুর ও জার্মানিতেও এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। পুরো চীনজুড়ে বেশ কয়েকটি বড় শহর গণপরিবহন ব্যবস্থা স্থগিত করেছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, চীনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১২৯১ জন।

হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে,জুড়ে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। চীনা কর্তৃপক্ষ নিয়মিত ভাইরাস আক্রান্তের তথ্য প্রকাশ করলেও অভিযোগ উঠেছে প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে বেইজিং।

করোনাভাইরাস চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হয়েছে। এই ভাইরাস ইতোমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশেও এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

সূত্র : বিবিসি, ইনডিপেন্ডেন্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ