• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৫

সিসি ডেস্ক ।। মৌলভীবাজারের সাইফুর রহমান সড়কে (সেন্ট্রাল রোড) একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ শিশুসহ একই পরিবারের ৫ জন মারা গেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ওই বাসার সংলগ্ন জুতার দোকান ‘পিংকি সু স্টোর’ থেকে আগুনের সূত্রপাত হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ।

নিহতরা হলেন পিংকি সু স্টোরের মালিক সুভাষ রায় (৬৫), সুভাষ রায়ের মেয়ে প্রিয়া রায় (১৯), সুভাষ রায়ের ভাইয়ের স্ত্রী দিপ্তী রায় (৪৮), সুভাষ রায়ের শ্যালকের স্ত্রী দিপা রায় (৩৫). দিপা রায়ের মেয়েশিশু বৈশাখী রায় (৩)।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারকে মৃতদেহ সৎকারের জন্য ১ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে জানা গেছে, ঘটনায় নিহত দিপা রায় ও তার মেয়ে বৈশাখী রায় আত্মীয়ের বিয়েতে যোগ দিতে মৌলভীবাজারে এসেছিলেন। আগুন লাগার পর বাসার অন্যান্য সদস্যদের মতো দিপা রায়ও ছেলেমেয়েদের নিয়ে ওই বাসায় আটকা পড়েন। প্রাণ বাঁচাতে আরও অনেকের সাথে তার ছেলে বাসার বাইরে বেরিয়ে আসতে পারলেও ছোট মেয়ে বৈশাখীকে নিয়ে বের হতে পারেন নি মা দিপা রায়। ফলে অন্য ৩ জনের সাথে মারা যান তারাও।

দিপা রায়ের আত্মীয় কল্প রায় জানান, কয়েকদিন আগেই আত্মীয়ের বিয়েতে যোগ দিতে সপরিবারে মৌলভীবাজারে আসেন দিপা রায়। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার উমেদনগরে। তার স্বামী সজল রায়। দিপা রায়ের আরও একজন ছেলে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ