• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

করোনাভাইরাসে চীনের বাইরে প্রথম ব্যক্তির মৃত্যু

সিসি ডেস্ক, ২ ফেব্রুয়ারী।। টু থাউসেন্ড নাইন্টিন নভেল করোনাভাইরাসে চীনের বাইরে প্রথম একজনের মৃত্যু হয়েছে ফিলিপাইনে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে । এ নিয়ে বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৫ জনে। আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৪ হাজার। হুবেই প্রদেশেই মৃতের সংখ্যা ২৯৪ জন। সংক্রমণের আতঙ্কে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করেছে বিভিন্ন দেশ, জারি করছে ভ্রমণ নিষেধাজ্ঞা।
বিশ্বজুড়ে নতুন আতঙ্ক টু থাউসেন্ড নাইনটিন নভেল করোনাভাইরাস। দ্রুত সংক্রামক এই ভাইরাস এরই মধ্যে কেড়ে নিয়েছে তিন শতাধিক প্রাণ। চীনের বাইরে থেকেও এসেছে মৃত্যুর খবর। আক্রান্ত হয়েছে হাজার হাজার। ভাইরাস পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে চীন সরকার। দেশটি নাগরিকদের বিয়ের অনুষ্ঠান না করার ও শেষকৃত্যানুষ্ঠান দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে। পরিস্থিতি সামলাতে হুবেই প্রদেশে নববর্ষের ছুটি ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
সংক্রমণ ঠেকাতে হাসপাতাল নির্মাণ, করোনাভাইরাস শনাক্তের কিট আবিষ্কারে সরকারি অনুমোদনসহ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। এদিকে চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী।
৩১শে ডিসেম্বর শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। রবিবার ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নতুন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে অনেক দেশ। রাশিয়া, সিঙ্গাপুর, জাপান, ভিয়েতনাম এবং ইতালিও চীন থেকে আসা পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এ ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা।
ভাইরাসের সংক্রমণ এড়াতে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চীনে অ্যাপলের সব শাখা ও কার্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের প্রকোপে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে চীনের অর্থনীতি।
করোনাভাইরাস পরিস্থিতিতে শোক প্রকাশ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দ্রুত ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসকে নিয়ন্ত্রণের বিষয়ে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রূডো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ