• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কেনিয়ায় পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ৪ ফেব্রুয়ারী।। কেনিয়ার পশ্চিমাঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৩৯ জন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দেশটির কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা তৃতীয় তলা থেকে নামতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। কেনিয়ার রেড ক্রসের মুখপাত্র পেটার আবয়াও বলেন, বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে তারা পদদলিত হয়। একটি তৃতীয় তলার ভবনে তাদের শ্রেণিকক্ষ রয়েছে।

কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ ম্যাগোহা বলেন, আমরা ১৪ শিক্ষার্থীকে হারিয়েছি। একটা জীবন হারানো মানে জাতির অনেক বড় ক্ষতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ