• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডোমারে পরীক্ষার্থীর আত্মহত্যা: তদন্তে শিক্ষা বোর্ডের টিম

সিসি নিউজ, ৪ ফেব্রুয়ারী।। ভূল প্রবেশপত্রের কারণে নীলফামারীর ডোমার উপজেলার মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী তৃষ্ণা রানীর আত্মহত্যার বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের তিন সদস্যের একটি দল তদন্ত করেছে।
আজ মঙ্গলবার সকাল ১১টা হতে বেলা ২টা পর্যন্ত দলটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর সাথে কথা বলেন। তৃষ্ণার সহপাঠি ও অভিভাবকরা তার আত্মহত্যাকে হত্যার প্ররোচনা দাবী করে প্রধান শিক্ষকের বিচার দাবী করেন।
তদন্ত টিমের প্রধান দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ‌্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল জানান, এটি একটি স্পেশাল তদন্ত দল। দ্রত আমরা প্রতিবেদন বোর্ডের চেয়ারম্যান স্যারের নিকট জমা দিলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত দলের অন্যান্য সদস্যরা হলেন, বোর্ডের উপ-সচিব আব্দুর রাজ্জাক ও সহকারী কলেজ পরিদর্শক আব্দুল মান্নান।
উল্লেখ্য যে, নীলফামারীর ডোমার উপজেলার মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে বানিজ্য বিভাগে রেজিষ্ট্রেশন করে তৃষ্ণা রানী। এসএসসি পরিক্ষার আগের দিন রোববার দুপুরে সে প্রবেশ পত্র হাতে পেয়ে জানতে পারে, তাকে মানবিক বিভাগে পরিক্ষা দিতে হবে। এতে ক্ষোভে ও অভিমানে সে নিজ বাড়ির শোয়ার ঘরে বোড়াগাড়ি ইউনিয়নের বাকডোগরা গ্রামে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ