• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীর চীন ফেরত ছাত্রকে রংপুর মেডিকেলে ভর্তি

সিসি নিউজ, ৮ ফেব্রুয়ারী।। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন চীন ফেরত এক ছাত্র। শনিবার বেলা ১১টার দিকে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে এখনও পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি।

নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জের তাসদীদ হোসেন তীব্র নামে ওই ছাত্র গত ২৯ জানুয়ারি রাতে তিনি চীন থেকে বাংলাদেশ আসেন। আসার পর গ্রামের বাড়িতে ছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। সে ওই এলাকার আলতাফ হোসেনের পুত্র। তাসদীদ হোসেন আড়াই বছর ধরে চীনে অধ্যয়নরত। চীনে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করলে সে দেশে ফেরেন।

রোগীর স্বজনরা গণমাধ্যমকে জানান, তাসদীদ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) রাতে হঠাৎ করে অসুস্থ বোধ করেন। সে যেহেতু চীন থেকে এসেছেন সেহেতু আশঙ্কা থেকে তাকে দ্রুত নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নেয়া হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনের পর্যবেক্ষণে তাকে রাখা হয়।

আজ শনিবার সকালে তাসদীদের শ্বাসকষ্ট হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য ৫ শয্যাবিশিষ্ট আলাদা ওয়ার্ডে তাকে চিকিৎসার ব্যবস্থা করান।

তাসদীদের বাবা আলতাফ হোসেন বলেন, চীন থেকে ফিরে আসার পর চিকিৎসকরা আমার ছেলেকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছিলেন। ঘুমটা একটু বেশি হচ্ছে। পাঁচদিন পর ছেলের শ্বাসকষ্ট দেখা দেয়। এজন্য হাসপাতালে নিয়ে এসেছি। যদি করোনাতে আক্রান্ত হয় তবে আমার ছেলে এখানে সুচিকিৎসা পাবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) আব্দুল মোকাদ্দেম বলেন, হাসপাতালে ভর্তি ব্যক্তির গায়ে জ্বর নেই। তবে করোনাভাইরাসের সিম্পটম দেখা যাচ্ছে। তার গলা ও বুকে ব্যথা রয়েছে। তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ