• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ইশারা ভাষা দিবস পালিত

সিসি নিউজ, ৯ ফেব্রুয়ারী।। ‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

আজ রোববার শহরের বিমানবন্দর সড়কে শার্প শ্রবন প্রতিবন্ধী শিশু বিকাশ কেন্দ্রে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইমপ্রুভড এডুকেশন আইটকামস্ থ্র আর্লি চ্ইাল্ডহুড ডেভেলপমেন্ট সেন্টার্স ইন বাংলাদেশ (আইইও- ইসিডিসিবিডি) প্রকল্পের আওতায় সিডিডি ও ডিসিডাব্লিউ এর সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম -শার্প ওই কর্মসূচির আয়োজন করে।

সেলফ- হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম-শার্প এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান আলহাজ্ব মো. মাহবুব-উল-আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর প্রাথমিক অফিসার মো. শাহজাহান মন্ডল এবং উপজেলা সমাজ সেবা অফিসার হাওয়া খাতুন।

বক্তব্য দেন শার্প’র প্রশিক্ষণ সমন্বয়কারী মোস্তাহার-উল-আলম ও শ্রবন প্রতিবন্ধী শিক্ষার্থী হেনা তাবাসসুম সানা প্রমূখ। গোটা আলোচনা সভাটি সঞ্চালনা করেন শার্প এর আইইও – ইসিডিসিবিডি প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. শফিকুল আলম।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি বিমানবন্দর সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রতিবন্ধী শিশু, ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক, এনজিও শার্প’র কর্মকর্তা-কর্মীরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ